টাঙ্গাইলের কালিহাতীতে বালুমহালে অভিযান চালিয়ে চারজনকে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভেকু ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সল্লা কামাখ্যামোড় ও সল্লা ঘাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুনঃ কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ধায়ে ৯ জনের কারাদণ্ড
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কামাখ্যা ঘাটে মো. নজরুল ইসলামকে এক লাখ এবং হাবিবুর রহমানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মন্ডলবাড়ী ঘাটে মো. ইসমাইল হোসেনকে ৫০ হাজার টাকা এবং সল্লা ঘাটে মো. আসাদকে (৩৮) এক লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

