বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

টাংগাইলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুনঃ টাংগাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মতবিনিময় ও মিলন মেলা

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মাহবুব হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।