টাঙ্গাইলের কান্দাপাড়া নিষিদ্ধ যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুনঃ টাংগাইলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা
পুলিশ জানায়, কান্দাপাড়া এলাকায় মাদক কারবারি ও মাদকসেবীদের আনাগোনা রয়েছে। সেখানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাকিব হাসান বলেন, কান্দাপাড়া মাদকের একটি আখড়া হিসেবে পরিচিত। মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

