প্রতিযোগিতা আইন ২০১২-এর প্রয়োগ এবং এ আইনের আওতায় স্টেকহোল্ডারদের দায়িত্ব নিয়ে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন ২০১২ ও এর প্রয়োগের বিষয়ে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুনঃ টাংগাইলের আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময়
টাঙ্গালের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার।
সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক মোহাম্মদ ইসতিদার আলম, সহকারী পরিচালক মুহাম্মদ যুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী শামছুন নাহার স্বপ্না উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

