নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারীরা গুলি করে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন- রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা গরু হাট অন্যতম বৃহৎ হাট।
খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রেজওয়ান মাহাবুব সিদ্দিকী ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যান।
মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম অপরাধীদের গ্রেপ্তার এবং টাকা উদ্ধারে কাজ শুরু করেছেন।
মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম রেজওয়ান মাহাবুব সিদ্দিকী বলেন, মির্জাপুর থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছেন।

