মির্জাপুরে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্তকারী বখাটেকে গ্রেপ্তার করছে পুলিশ

টাঙ্গাইল মির্জাপুরের বহুরিয়ায় ইভটিজিংয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কিশোর আটক।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একদল বখাটে কিশোর স্কুলছাত্রীদের উত্যক্ত ও হয়রানি করে আসছিল। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে দেখা যাওয়া অভিযুক্তদের একজনকে গ্রেফতার করে। ভিডিও দেখে জানা যায় বখাটের নাম ইসমাইল, বাবার নাম আলতাফ খান, বহুরিয়া খান পারা বাড়ি।

মঙ্গলবার (৪ আগস্ট) আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালাহ মাসুদ করিম। তিনি জানান, ভাইরাল ভিডিওর ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাইরাল ভিডিও লিংক : https://www.facebook.com/reel/1690519725364103