মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রতিাবাদ মিছিল করেছে। রবিবার ও সোমবার উপজেলার গোড়াই ও ওয়ার্শী ইউনিয়নে তারা এই লিফলেট বিতরণ ও প্রতিবাদ মিছিল করে।

সোমবার উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রাম বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু ভিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে ডামি নির্বাচন বর্জন ও অসযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়।পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাবেক সংসনদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আরিফ, সহসভাপতি বাবুল বকসী, ডি এম শওকত, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ বক্তৃতা করেন।

এদিকে রবিবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ সোহরাবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গোড়াই এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।কর্মসূচিতে ঢাকা মহানগর যুবদলের যুগ্ন আহ্বায়ক এস এম রাসেল, যুবদল নেতা বাদশা সালামত কনক, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ সিদকারসহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102