মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

শিরোনাম :
টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ

টাংগাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে দীর্ঘ ১৯ বছর পর স্বামী সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সোলায়মান (৩৫) সদর উপজেলার গালুটিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।স্পেশাল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহজাহান কবির জানান, সোলায়মানের স্ত্রী আয়শা খানমের গায়ের রং নিয়ে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে গালুটিয়া এলাকার একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়।

পরদিন স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহত আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে ৬ মার্চ সদর থানায় হত্যা মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সোলায়মানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রধান আসামি সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান এবং অন্য তিনজনকে খালাস দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102