মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মির্জাপুরে এক নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকার লৌহজং নদীর পার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে স্থানীয় লোকজন লৌহজং নদীর গুনটিয়া এলাকায় মাটির নিচে একটি বস্তা পুঁতে থাকতে দেখেন। বস্তাটির ওপরে কুকুরদের কামরাতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারী এবং এক ছেলে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।এ বিষয়ে এসআই রাহাদুজ্জামান বলেন, ‘গর্ভবতী নারীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ পচে যাওয়ায় গর্ভ থেকে ছেলে বাচ্চা বের হয়ে গেছে।

তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102