মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ঘাটাইলের ধলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে আব্দুল বাছেদ (৭০) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আজ রবিবার ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে ঘাটাইল-সাগরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি এলাকার ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা। তিনি মাহিন্দ্র গাড়ির যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫-৬ জন যাত্রী নিয়ে মাহেন্দাটি ঘাটাইলের দিকে যাচ্ছিলো। এ সময় নিহত ওই বৃদ্ধ মাহিন্দ্রর সামনে ডানপাশে বসে ছিলেন।

মাহিন্দ্রাটি ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে পৌছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই বৃদ্ধ ও মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ওই বৃদ্ধ মারা যান।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102