মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

বাংলাদেশ কোনো রকম চাপ অনুভব করছে না-পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কোনো রকম চাপ অনুভব করছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে উচ্চ চাপ, মধ্যম চাপ, নিম্ন চাপ; সব ধরনের চাপ ছিলো। সব চাপ আমরা উতরে গেছি। আমরা আগেও কোনো চাপ অনুভব করিনি, এখনও করছি না।

রোববার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, উৎসবমুখর পরিবেশে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের পর্যবেক্ষক এসেছেন, তারাও নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে পৃথিবীর সব দেশেই কম-বেশি কথাবার্তা হয়। তবে পশ্চিমা দেশগুলোসহ প্রায় সবাই আমাদের সঙ্গে, সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে মন্ত্রী কী ভাবছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা কোনো ধরনের যুদ্ধবিগ্রহে বিশ্বাস করি না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন। এ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102