মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে মনোনীত দুই প্রার্থীর ফল ও সাময়িক মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার সময় স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র দাখিল করতে না পারায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২২ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২০২৭১৩০ ও ১৫৬০৩৭০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী দুই প্রার্থী ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫–এর সাধারণ শিক্ষা ক্যাডারে ‘অবতীর্ণ প্রার্থী’ (এপিয়ার্ড) হিসেবে সাময়িকভাবে মনোনীত হয়েছিলেন। তবে তাদের স্নাতক (সম্মান) পরীক্ষার ফল ৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রকাশিত হয়।

পিএসসি জানায়, মৌখিক পরীক্ষার বোর্ডে ওই দুই প্রার্থী স্নাতক (সম্মান) পরীক্ষার সনদপত্র দেখাতে ব্যর্থ হন। কমিশনের নবম বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে তাদের ফল ও সাময়িক মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেয় পিএসসি। তবে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।

এরও আগে, গত বছরের ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি কলেজগুলোর শিক্ষকসংকট নিরসনে এ বিশেষ বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। অবশ্য সরকারি কলেজের শূন্য পদ পূরণে ১৪তম, ১৬তম ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমেও প্রায় তিন হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল।

 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102