মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ জন প্রার্থী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যের সমর্থনে আওয়ামী লীগের ৪৮ জন নারী নতুন করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে পারেন।

বাকি দুইজন জাতীয় পার্টি থেকে হতে পারেন। আওয়ামী লীগ পরিবারের সন্তান, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার নারীনেত্রীরা বেশি গুরুত্ব পাবেন বলে জানান জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বুধবার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে সংরক্ষিত নারী আসনে দলের অবস্থান জানাতে এসে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হবেন ৪৮ জন বাকি দুইজন জাতীয় পার্টির।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102