মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

ভৈরবে সালিশী বৈঠকে গরু চোরের এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ,ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে সালিশী বৈঠকে গরু চোর শাওন মিয়াকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । গত রোববার সন্ধ্যায় গজারিয়া ইউনিয়নের বাশঁগাড়ী আদর্শ বাজারে এ রায় দেন সালিশ কারকরা । স্থানীয়রা জানান, বাশগাড়ী গ্রামের শাওন মিয়া দীর্ঘদিন ধরে গরু চোরি করে আসছেন ।চোরাইকৃত গরু তিনি বিভিন্ন লোকজনসহ কসাইয়ের কাছে বিক্রি করে থাকেন । তাছাড়া বিভিন্ন লোকজনের কাছ থেকে গরু দেওয়ার জন্য অগ্রিম টাকা নিয়ে থাকেন । সম্প্রতি কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবর নগর গ্রামের লোকজন পিকআপে করে আনা চুরাই গরুসহ শাওনকে আটক করে । পরে গরুর মালিক খবর পেয়ে গরু নিয়ে যায় । এ ঘটনা এলাকায় জানাজানি হলে গরু চোরের ঘটনার রহস্য বেরিয়ে আসে । পরে জানাযায় শাওন তারই এলাকার কসাই জামাল মিয়াকে গরু দেয়ার কথা বলে তার কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়েছে । শুধু তার কাছ থেকেই নয় এমন আরো কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছে ।

এ বিষয়ে গজারিয়া ইউপি সদস্য রাশেদ মিয়া ও সাবেক ইউপি সদস্য জাকির মিয়া ও উপস্থিত কয়েকজন দরবারী জানান, সালিশী বৈঠকে জামাল মিয়ার কাছ থেকে নেওয়া ৭০ হাজার এবং ভৈরবের আরেক জনের কাছ থেকে নেয়া ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ চল্লিশ হাজার টাকা ফেরত দিবে শাওন এমন একটি রায় হয়েছে কিন্তু শাওন দরবারে উপস্থিত হয়নি,তার ভাই ভাতিজারা উপস্থিত ছিল এবং রায়য়ের জিম্মাদারী গ্রহণ করেছিল ।

এ বিষয়ে অভিযুক্ত শাওন জানান,তাকে ফাসাঁনো হয়েছে । তবে গরু চুরির মামলার বিষয়ে সে স্বীকার করে বলেন,তার নামে থানায় ১টি মামলা আছে ।এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান  একটি পরিত্যক্ত  গাড়ি থানায় আটক আছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102