মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে গাঁজা ও গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে কড়াইল গ্রামে অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছ ও গাঁজাসহ মাদক কারবারি রিপনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার দুপুরে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, পরিদর্শক মো. সাইফুর রহমান রানাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মির্জাপুর উপজেলার কড়াইল গ্রামের মছেদ আলীর ছেলে রিপনের বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ হচ্ছে বলে তারা জানতে পারেন। পরে মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি গাঁজার গাছ ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার মূল অভিযুক্ত হিসেবে রিপনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে।

অন্যদিকে, নগর ছাওয়ালী গ্রামের লাভলুকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাকে ১০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102