মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

কুলিয়ারচরে টমটম-অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের বাবা ও পুত্রসহ ২ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটম-অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের বাবা ও পুত্রসহ ২ জন নিহত হয়েছে।

নিহতরা হলো; নোয়াঁগাও গ্রামের আক্তার হোসেন (৩২) ও তার শিশু পুত্র আফছার (৬) । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে যাত্রীবাহী একটি অটোরিক্সার সাথে টমটমের সংঘর্ষে অটোরিক্সার যাত্রী আকতার হোসন ও তার শিশু পুত্র আফছার গুরুতর আহত হয় ।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে । পরে সেখানে নিয়ে গেলে  জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ সারোয়ার জাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মরদেহ উদ্ধার করা হয়েছে । পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102