মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি এ স্লোগানে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচার) নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

নিসচা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিল্পী সমিতির সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, সড়কে আইন মেনে চালকরা গাড়ী চালালে দূর্ঘটনা অনেকাংশে কমে যাবে । পাশাপাশি জনগণ ও পথচারীদেরকে সর্তক হয়ে সড়কে চলতে হবে। কারন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না।  তাই সড়কে চালক ও পথচারীদের আইন মেনে সাবধানে চলতে হবে । এছাড়া সন্তানদেরকে বাইক কিনে না দিতে অভিভাবকদেরও অনুরোধ জানান তিনি।

নিসচা ভৈরব শাখার আয়োজনে শনিবার সন্ধ্যায় বঙ্গ-বন্ধু হল রুমে নিসচা ভৈরব শাখার সভাপতি এসএম বাকি বিল্রঅহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান,সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির মহা সচিব মোঃ লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আমজাদ হোসেন প্রমূখ । অনুষ্ঠানরি সার্বিক সঞ্চালনায় ছিলেন, নিসচা ভৈরব শাখার সাধারন সম্পাদক মোঃ আলাল উদ্দিন।

পরে ভৈরব পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগদেন নিচসার চেয়ারম্যান ও জন নন্দিত চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102