মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঘাটাইলে জোর করে বাঁশ কেটে নেয়ার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা গ্রামে জোর করে বাগানের বাঁশ কেটে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ দ্বীন ইসলামের বিরুদ্ধে। তিনি ঐ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এ বিষয়ে বাগানের মালিক মোঃ নাসির উদ্দিন বাদী হয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, ছনখোলা গ্রামের নাসিরের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার দ্বীন ইসলামের ১০.৫ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলছিল। নাসির উদ্দিনের ভাষ্য উক্ত জমি ১৫বছর আগে ক্রয় করে সেখানে একটি বাঁশ বাগান করি। সেখান থেকে আমাকে না জানিয়ে গত ১৫ ফেব্রুয়ারি শতাধিক বাঁশ কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দ্বীন ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযোগের বিষয়ে বিবাদী দ্বীন ইসলাম বলেন, আমি নেশাগ্রস্থ অবস্থায় দলিলে সই দিয়েছি। আমার তখন মাথা ঠিক ছিল না ।

বাগানের বাঁশ জোর করে কেটে নেয়ার বিষয়ে সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু জানান, জমির দলিল দেখে ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে ব্যবস্থা গ্রহণ করবো।

ঘাটাইল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করে এসেছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102