মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

গোপালপুরে বিনামূল্যে শিশুবিষয়ক স্বাস্থ্যসেবা প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিনামূল্যে শতাধিক শিশু নিউরোলজি ও অটিজম বিষয়ক বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ডাঃ বিদ্যুত চন্দ্র দেবনাথের আয়োজনে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিল্প ও বণিক সমিতি ও বন্ধু গোপালপুর এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সমন্বয়ক ছিলেন আলহাজ্ব মারুফ হাসান জামী।
বাচ্চার খিচুনী, বয়স বৃদ্ধির সাথে কথা বলা কমে যাওয়া, বেশি কথা বলা, ভাঙচুর প্রবণতা, পড়াশোনায় অমনোযোগী, মোবাইল আসক্তি, অটিস্টিক শিশু এবং শিশুদের নিউরোলজিক্যাল সমস্যা জনিত রোগের চিকিৎসাসেবা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর গোপেন কুমার কুন্ডু, শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. বিকাশ চন্দ্র পাল, এম.ডি (শিশু নিউরোলজি) ডা. আব্দুল কুদ্দুস, ডা. ইসরাত জাহান নিগার, ডা. মোহাম্মদ আরবাব সরকার।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102