মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে তিনদিন ব্যাপী ১৫তম বইমেলা সমাপ্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী ১৫তম বইমেলা সমাপ্ত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং কালিহাতী সাধারণ পাঠাগারের উদ্যোগে তিনদিন ব্যাপী বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার সভাপতিত্বে এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সরকারি সাদত কলেজের সহকারী অধ্যাপক সাব্বিকুন নাহার টগর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

শেষে উপস্থিত অতিথিদের বক্তব্য শুনে সারাংশ লিখন, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102