মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে ভবনের লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশী টাকা, বিদেশী বেশ কয়েকটি কম্বলসহ আসবাবপত্র লুট করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন গ্রামের প্রবাস ফেরত নুর আলম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর থানায় একটি অভিযোগ করেছেন প্রবাস ফেরত নুর আলম। এদিকে, চুরির ঘটনা দেখতে স্থানীয় আশপাশের লোকজন নুর আলমের বাড়িতে ভিড় করছে।

নুর আলম বলেন, রাতের কোন সময়ে ভবনের গ্রিল কেটে রুমে প্রবেশ করে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশী টাকা, কম্বল ও কাপড়সহ আসবাবপত্র লুট করে চোরচক্র।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল দেখে যান। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। এখন কোনো বক্তব্য দেয়া যাবে না। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্কে একাধিকবার ফোন করলে রিসিভ করেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102