মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কালিহাতীতে অতিরিক্ত ফিটকারী মিশানোয় মুড়ি ফ্যাক্টরিকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়ার একটি মুড়ি ফ্যাক্টরির মালিককে বিভিন্ন অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে এ জরিমানা করা হয়।

জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলমের নেতৃত্বাধীন একটি অভিযানিক দল কালিহাতী উপজেলার নারান্দিয়ায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন।এ সময় শংকর মুড়ির মোড়কে মেয়াদ, মূল্য উল্লেখ না থাকা, আয়োডিন বিহীন ইন্ডাসট্রিয়াল লবন ও মাত্রাতিরিক্ত ফিটকারী ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ২৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট ও প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন, টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারী ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102