মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

টাঙ্গাইলে জাতীয় পার্টির সাবেক এমপি আবুল কাশেমের ইন্তেকাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৫ মার্চ) আবুল কাশেম দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুরে নিজ বাড়িতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে দুপুর দুইটার দিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষী, গুণোগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী দ্রুত তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর দুপুর ২ টায় মৃত ঘোষণা করেন। দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে তার প্রতিষ্ঠিত আবুল কাশেম কল্যাণ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে রাত ১০টায় জানাজা অনুুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বিগত ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে আবুল কাশেম টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি নির্বাচিত হন। কিন্তু টেলিফোন বিল খেলাফির অভিযোগে আদালতের রায়ে বিগত ২০১২ সালে তিনি এমপি পদ হারান। পরবর্তীতে বিগত ২০১৪ সালের নির্বাচনে জেলা জাতীয় পার্টির তৎকালীন সভাপতি আব্দুস সালাম চাকলাদারকে মনোনয়ন দেয় দল। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে বিরত থাকেন। এরপর গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসন থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102