মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

খেলাধুলা সকল বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, খেলাধুলা বয়স্কসহ সকল বয়সী মানুষের শারীরিক ও মানসিক সুস্থতায় গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। এজন্য সকলকে খেলাধুলায় বেশী মনোযোগী হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। দেশকে স্বাধীন করেই তিনি ক্ষান্ত হননি, তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুর জেষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালকে আধুনিক ফুটবলের রুপকার হিসেবে আখ্যায়িত করে তার ক্রীড়া ও সংস্কৃতির প্রতি যে বিশেষ অনুরাগ ছিলো সে বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে শহীদ শেখ কামালের ভূমিকা ছিলো অনবদ্য। ক্রীড়াঙ্গণে দীর্ঘমেয়াদী উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে তৃণমুল থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (১৩ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক খন্দকার তারেকুল ইসলাম তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় গোপালপুর হেমনগর হা-ডু-ডু দলকে ২-১ পয়েন্টে হারিয়ে ধনবাড়ীর মুশুদ্দি হা-ডু-ডু দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেয়। সকল বয়সী কয়েক হাজার মানুষ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102