মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

নেশা ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৪২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, যুব সমাজ ও ছাত্রদেরকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদন। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি গত শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার মনজুর মোর্শেদ নান্নু চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

মুশুদ্দি প্রগতি সংঘের আয়োজনে ও খন্দকার মনজুর খালিদের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সরিষাবাড়ী ফুটবল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে মমিনপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102