মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই শ্লোগানকে সামনের রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ গোলাম মোর্শেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, ওসি তদন্ত ইদ্রিস হোসাইন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসাইন, এলজিইডি কর্মকর্তা শফিকুল ইসলাম মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম ফারুখ ইমাম, আনছার ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু ও খামারী আরজিনা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার খামারি, উদ্যোক্তা, দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে বিভিন্ন উন্নত জাতের গাভী, ষাঁড়, বাছুর, ছাগল, ভেড়া, কবুতর, হাঁস-মুরগি, ঘোড়া ও বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে হাজির হন খামারিরা। তাছাড়া খামারিরা তাদের উৎপাদিত মিষ্টি, দুধ, দই-ঘি, মাখন ইত্যাদি নিয়ে আসেন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের তিন ক্যাটাগরিতে চেকে পুরস্কার, সনদ ও প্রত্যেক খামারিদের মাঝে সনদ বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102