মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে সর্বজনীন পেনশন উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে সরকারের সর্বজনীন পেনশন স্কিম উদ্ধুদ্ধকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে মহিষমারা ইউনিয়নের আশ্রা ফাযিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

মহিষমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিনের আয়োজনে ও সভাপতিত্বে সর্বজনীন পেনশন স্কিম রেজিষ্ট্রেশন উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি জাকির হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ প্রমুখ।

আলোচনা সভায় ও রেজিস্ট্রেশন উদ্বুদ্ধকরণ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন সকারের সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধা ও সরকারের উদ্দেশ্য লক্ষ্য তোলে ধরেন। তিনি সবাইকে সরকারের এ পেনশন স্কিমে রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানান।

এ সময় মহিষমারা ইউনিয়নের নারী পুরুষসহ বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102