মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

ভৈরবে এক যুবকের রহস্য জনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

মোঃ ছাবির উদ্দিন রাজু  ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈবরের কালিকাপ্রসাদে রজব আলী নামে এক যুবকের রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) সকালে কালিকাপ্রসাদ এলাকার পশ্চিমপাড়ার পোড়া শাহ পাগলার মাজারের পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহত রজব আলী কালিকা প্রসাদ টেকের হাটির মৃত সিরাজ মিয়ার ছেলে। নিহতের পরিবার সিলেটের মেন্দিবাগ এলাকায় বসবাস করেন। তার চারজন ছেলে সন্তান রয়েছে। রজব আলী ভৈরব থেকে সিলেটে পরিবারের কাছে মাঝে মধ্যে গিয়ে থাকতেন। তিনি মাজার  বক্ত ছিলেন। মাজারের পাশে একটি টিনসেট ঘরে বসবাস করতেন।মাজার কর্তৃপক্ষ তাকে মাজারে চাবি দিয়ে রেখেছেন। তিনি মাজারে সার্বিক বিষয়ে তদারকি করতেন।

নিহতের চাচাতো ভাই দুলাল মিয়া বলেন, রাত দেড়টায় ভাইকে নিয়ে মাজারে একসাথে চা খেয়েছি। এ সময় রুমান মিয়া, কট্রা পাগলা, আবুল মিয়া, এরশাদ মিয়া নামের চারজন লোক আমাদের সাথে ছিল। আমি চলে যাওয়ার সময় তাদের মাজারে রেখে যায়। ভোর বেলা শুনতে পায় কে বা কারা আমার ভাইকে হত্যা করেছে। তবে ঘটনার পর থেকে রাতে যাদের সাথে দেখে গেলাম কাউকে খোঁজে পাওয়া যাচ্ছে না।

৩নং ওয়ার্ড মেম্বার জাহান মিয়া জানান, রজব আলী একজন ভাল মানুষ ছিলেন। তার কোন শত্রু ছিল না। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি কে বা কারা তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে।

এ বিষয়ে মাজার কমিটির সভাপতি বসির উদ্দিন জানান, মাজার পন্থি যারা আছে তাদের সাথেই মিশতো রজব আলী। তাদের মধ্যেই কোন একটি ঘটনায় রজব আলীকে হত্যা করে থাকতে পারে। তবে পারিবারিক ও স্থানীয় ভাবে রজব আলীর কোন শত্রু ছিলনা।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো সফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ইটের এলোপাথারি আঘাতে রজব আলীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102