মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা মধুপুরে বন উজাড় এবং বনভূমি জবরদখলের অভিযোগ তদন্তে বিভাগীয় কমিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি মধুপুরে নিখোঁজের ১৫ ঘন্টা পর আদিবাসী যুবকের লাশ উদ্ধার মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ

মধুপুরের মহিষমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন মাদকসেবীদের আস্তানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হয়। তবে বর্তমানে সেখানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. সানোয়ার হোসেন জানান, ১৫০ পরিবারের জন্য ওই আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হলেও বর্তমানে মাত্র ৭-৮টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলো ফাঁকা পড়ে আছে। এসব পরিত্যক্ত ঘরে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা ও মাদক কেনাবেচার আড্ডা চলে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, আশ্রয়ণ প্রকল্পের পাশেই একটি হাইস্কুল রয়েছে। সেখানে শিক্ষার্থীদের জন্য মেসের ব্যবস্থা করা হয়েছে। ওই মেসে থাকা শিক্ষার্থীসহ কলেজের ছাত্রছাত্রীরা মাদকসেবীদের কারণে আতঙ্কে থাকেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের উপস্থিতি বাড়ে। এতে এলাকায় চুরি, ছিনতাইসহ সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত পরিত্যক্ত ঘরগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুক এবং মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হোক। পাশাপাশি প্রকৃত ভূমিহীন ও গৃহহীন মানুষদের সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102