মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে পাঁচ বছরের এক শিশু আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে পাগলা শিয়ালের কামড়ে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার প্রতিমা বংকী মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত শিশু তোয়ামণি ওই এলাকার ব্যবসায়ী রনি আহমদের মেয়ে।

শিশুটির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার (৫ মে) বেলা ১১টার দিকে তোয়ামণি বাড়ির পাশে প্রতিবেশী আরও তিন শিশুর সঙ্গে খেলা করছিল। হঠাৎ একটি শিয়াল দৌড়ে এসে তোয়ামণিকে আক্রমণ করে। এ সময় অন্য শিশুদের ডাক-চিৎকারে পরিবারের লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনার পরপরই ঐ একই শিয়াল ওই এলাকার একটি গরুকেও কামড়িয়ে আহত করেছে।

শিশুটির বাবা রনি আহমেদ বলেন, পাগলা শিয়ালটি আমার মেয়েকে বেশ কয়েকটি কামড় দিয়েছে। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিয়াল কামড়ানোর ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে এনে দিলে হাসপাতালের চিকিৎসকেরা তা প্রয়োগ করে দিয়েছেন।

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রায়হান ফকির বলেন, শিশুটির মাথার সামনের অংশে ও শরীরের পেছনে শিয়ালের কামড়ে বেশ কিছু ক্ষত তৈরি হয়েছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। ভ্যাকসিনের বাকি ডোজগুলোও সময়মতো প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102