মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ঘাটাইলে বিনামূল্যে পাট বীজ, আউশ ধান বীজ ও সার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ, আউশ ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

এ সময় ৫০ শতাংশ ভর্তুকিতে হারভেষ্টার মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়িত করে।

এ সময প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

সে সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হেদায়েত উল্লাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবু, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102