মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার বাসাইল পৌরসভার পানিশাইল কবরস্থানের সমানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমেদ (৩০) বাসাইল পৌরসভার উত্তর মধ্যপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত সুমন মিয়া (৩৫) একই এলাকার সুমেশ মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। সকালে বৃষ্টি হওয়ায় রাস্তায় মাহিন্দ্রা গাড়ির মাটি পড়ে কাঁদার জন্য মোটরসাইকেল পিছলে পড়ে যায়। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে ধাক্কা লাগে। মোটরসাইকেল সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রের্ফাড করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে রের্ফাড করে। ঢাকায় ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে রাতে সুমন আহমেদের মৃত্যু হয়।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102