মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

ধনবাড়ীতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৩২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের পুকুরে ডুবে উপজেলার ইউএনও’র নাজির লতা খাতুনের ছেলের মৃত্যু হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে।

ধনবাড়ী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, শিশুটির মা উপজেলা প্রশাসনের নাজির হিসেবে কর্মরত আছেন। শিশু আয়ান উপজেলা পরিষদে তার মায়ের কাছ থেকে ঘরে যাওয়ার কথা বলে বের হয়। পরে শিশুটি বাসায় না যাওয়ায় সবাই খুঁজতে থাকে। একপর্যায়ে উপজেলা পরিষদ ভবনের পেছনের বড় পুকুরের পাড়ে শিশুটির জুতা পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় পুকুরে শিশুটির লাশ খুঁজে পায়।

পরে দ্রুত তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102