মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

ধনবাড়ীতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ধনবাড়ী চৌরাস্তার কাঁচা বাজার মোড় এলাকায় তাঁদের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে শাহাদত বার্ষিকী পালন করা হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান জিএস, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল সাফী রিমু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার সুমন, পৌর যুবদলের আহ্বায়ক হয়রত আলী জীবন, সদস্য সচিব মেহেদী হাসান লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক খোকন আহমেদসহ অনেকে। এ সময় বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।

সভার শুরুতেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকিরের প্রেরিত শোক বার্তা পাঠ করেন অধ্যক্ষ এম আজিজুর রহমান। পরে তাঁরা উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত গণভোজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102