মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

সখীপুরে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে আগামী (৫ জুন) টাঙ্গাইলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা।

উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। গণসংযোগ, উঠান বৈঠক করে ভোট চাইছেন চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়া, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চলছে লড়াই।

এলাকাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। চান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হোক ভোট। ভোটের ময়দানে কোনো রকম সহিংসতা হোক, সেটা চান না তারা।

ভোটাররা বলছেন, বিপদে আপদে যাকে কাছে পাবেন এবং এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার (কাপ-পিরিচ), কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক রফিক-ই-রাসেল (হেলিকপ্টার), টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন চান (মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত (গামছা) প্রতীকের প্রার্থী ও সাবেক পৌর মেয়র সারোয়ার হোসেন সজীব ও উপজেলা বিএনপির সহ-সভাপতি (বহিষ্কৃত) ফারুক হোসেন (ঘোড়া।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম ওরফে কাজী বাদল (উড়োজাহাজ), আয়নাল হক (টিউবওয়েল), জয়নাল আবেদীন (তালা) ও আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। এরা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার (প্রজাপতি), সাবেক ছাত্রলীগ নেত্রী মেহরীন খাদিজা লতা (হাস), রওশন আরা (কলস) ও আঁখি আতাউর (ফুটবল)।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102