মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

টাংগাইলের চার উপজেলায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার (৫ জুন) টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এসময় অনেক কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই। সকাল আটটা হতে শুরু হওয়া ভোট গ্রহন চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন এবং মহিলা ভোটার ৭৬ হাজার ১৯৮ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৫৮টি।

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৪ পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৯৪৬ জন, মহিলা ভোটার ১ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩ টি।

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থ প্রতিদ্বন্দিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৮৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ১১৩ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৭৩২ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪ টি।

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৬ হাজার ১০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ১৫ হাজার ২৫৪ জন এবং ৩য় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮২ টি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102