মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাঙ্গাইলে চার উপজেলায় নির্বাচিত হলেন যারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

সকাল থেকে চার উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মতিয়ূর রহমান।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গোপালপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন (দোয়াত কলম) চেয়ারম্যান পদে, মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের ছেলে তাহরীম হোসেন সীমান্ত (আনারস) চেয়ারম্যান পদে ও সখীপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুহম্মদ সাইদ মিয়া (আনারস) চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এছাড়াও বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী অলিদ ইসলাম (আনারস) পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ূর রহমান জানান, চার উপজেলার ৩৬৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। চার উপজেলায় ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102