মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

আমার জানাজায় কে শরিক হবে আমি জানি না-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, একাত্তরে সখীপুরে এসে আমি যাদের পেয়েছি তাদের মধ্যে হামিদুল হক বীর প্রতীক, খোরশেদ আলম, লুৎফর রহমান, নয়া মুন্সিসহ আরও অনেকের জানাজার নামাজে শরিক হয়েছি। আমার জানাজায় কে শরিক হবে আমি জানি না।

শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাদেরিয়া বাহিনীর ভ্রাম্যমাণ হাসপাতালের পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস এম আমজাদ হোসেনের জানাজায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমজাদ হোসেন টাঙ্গাইলের জাহাঙ্গীর সেবা আশ্রমের দায়িত্ব পালন করেছে। যতদিন দায়িত্ব পালন করেছে, সে নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। একজন মুসলমান হিসেবে সবাইকে অনুরোধ করে বলবো আমাদের প্রত্যেকের কিছু না কিছু ভুল আছে, আমজাদেরও ভুল আছে নিশ্চুই। আমি অনুরোধ করছি আমজাদকে আপনারা ক্ষমা করে দেবেন।’

উল্লেখ্য, শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক এসএম আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক এবং  প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। শনিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102