মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গণপিটুনির খবর পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে থানা পুলিশ পরে প্রধান শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেয়।

রোববার (৩ মে) সকালে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছোট শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে স্কুলটির পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে মহিলা অভিভাবক জুতা ও ঝাড়ু নিয়ে প্রধান শিক্ষক রেজাউল হান্নানের অফিসে ঢুকে পেটাতে থাকেন। এক পর্যায়ে প্রধান শিক্ষক কৌশলে স্কুল থেকে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা স্কুল ঘেরাও দিয়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানাতে থাকেন।

স্কুলের সহকারী শিক্ষিকা পারভীন আখতার জানান, স্কুল ভবনের চিলেকোঠায় এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে মারধর করা হয়। প্রধান শিক্ষক এক পর্যায়ে পালিয়ে গেলে গ্রামবাসীরা স্কুলে তালা দেয়ার চেষ্টা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, যৌন নির্যাতনের অভিযোগে স্কুলে গোলযোগের খবর পেয়ে আমি ফোর্স নিয়ে সেখানে হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর ওই স্কুল ছাত্রী ও তার অভিভাবককে থানায় নিয়ে আসেন। বিকেলে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। তাকে থানা হাজতে রাখা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ধরন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102