মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাংগাইলে নিখোঁজের চারদিন পর প্রবাসীর লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে নিখোঁজ হওয়ার চারদিন পর সোহেল রানা (৩২) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোহেল টাঙ্গাইল পৌরসভার অলোয়া ভবানী আমতলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

টাঙ্গাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, চার দিন আগে নিজ এলাকা থেকে নিখোঁজ হন সোহেল। খোঁজাখুঁজি করে না পাওয়ায় একদিন পর টাঙ্গাইল সদর মডেল থানায় জিডি করে পরিবার। স্থানীয় লোকজন মঙ্গলবার বেলা ১১টার দিকে শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি সোহেলের বলে শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সোহেল দীর্ঘদিন বিদেশ কাটিয়ে এক বছর হলো দেশে আসেন। আগামী মাসে তিনি আবার বিদেশ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102