মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৩৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ইয়াকুব আলী।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুর রহমান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু প্রমুখ। সভায় বক্তারা বলেন, মধুপুরের শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্লাশ, স্কাউটিং, ল্যাংগুয়েজ ক্লাবসহ সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ করে, বাল্যবিবাহকে নিরুৎসাহিত করার জন্য অভিভাবকসহ সকলকে সচেতন করতে হবে। প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ, মা সমাবেশ নিয়মিত করতে হবে। শিক্ষা পরিবেশ সুন্দর করার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। পরবর্তীতে তারা দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করে, দেশকে এগিয়ে নিতে তাদের সুবিধা হবে। এছাড়াও সভায় শিক্ষার গুণগত মান উন্নতকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102