মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

বাসাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করা স্কাউটসদের মাঝে প্রেসক্লাবের খাবার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে ট্রাফিকের দায়িত্ব পালন করা ৩৫ জন স্কাউটসদের মাঝে খাবার বিতরণ করেছে প্রেসক্লাব। রবিবার (১১ আগস্ট) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা স্কাউটদের মাঝে প্রেসক্লাবের উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি খাইরুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম দিপু, দপ্তর সম্পাদক ছানোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর বিন জাফর, মিলন ইসলাম ও জিয়ারত জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারও হাতে লাঠি, কারও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে, রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গিয়েছে সেনাবাহিনীদের।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102