মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের আয়োজনে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান খেলোয়াররা তাদের বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে ঠিকমত লীগ না হওয়ায় খেলোয়াররা তাদের খেলা থেকে বঞ্চিত হয়েছে। ক্রিকেট কে বাঁচাতে হলে সময়মত লীগ চালাতে হবে। টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির কমিটির কোন কার্যক্রম না থাকায় টাঙ্গাইল জেলার ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে কোন ঐক্য নেই। তাই আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। টাঙ্গাইলের ক্রিকেট খেলাকে আর উন্নত করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাবেক ও বর্তমান খেলোয়াররা।

এ সময় সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন দে. মো. সাইফুল ইসলাম, অরিন্দম পাল(লিটন), মোহাম্মদ খালিদ হায়দার খান (রাকিব),মামুন অর রশিদ খান, স্বপন কুমার দত্ত, এস.এ.আর রাশেদ, রানা, শাহ আজিজ বাপ্পি, মো. আরাফাত রহমান, জয়রাজ শেখ ইমন, জাহিদ হোসেন টিটু, আবু নাছের মানিক, মেহেদী হাসান মারুফ,রাসেল, রাফেল, ইমন, রিপনসহ সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারবৃন্দ।

মতবিনিময় সভায় ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সাংগঠনিক কাজ চলমান রাখার জন্য আবু নাসের মানিক কে আহব্বায়ক ও মেহেদী হাসান মারুফকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102