মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসলেন কক্সবাজারের বর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মায়ের স্বপ্নপূরণ ও বাবা-মাকে সাথে নিয়ে হেলিকপ্টারযোগে বিয়ে করতে টাঙ্গাইল আসলেন কক্সবাজারের রিসোর্ট ব্যবসায়ি ইমরুল হাসান সিকদার (৩২)। পারিবারিক সম্মতিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের অলোয়া তানিরী এলাকার বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী সরকারের কন্যা শিবলী সরকার স্বর্ণালীকে বিয়ে করতে আসেন তারা।

এর আগে বেলা আড়াইটার দিকে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে বর ইমরুল হাসান সিকদারের বরযাত্রী হয়ে আসেন বাবা কামাল উদ্দিন সিকদার ও মা সেলিনা আক্তার সিকদার নামেন অলোয়া বরটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। বরযাত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন কনেপক্ষের সদস্যরা। এ সময় হেলিকপ্টারযোগে বিয়ে দেখতে দলে দলে উৎসুক জনতা ভীর করেন বিদ্যালয় মাঠে। ত্রিশ লাখ টাকা আর ওয়াসিল (নগদ) ষোল লাখ টাকা দেনমোহরানায় বিবাহটি সম্পাদন করেন ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মাওলানা হায়দার আলী।

বিবাহ অনুষ্ঠান শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে হেলিকপ্টারযোগে কনে নিয়ে আবার ঢাকায় ফেরেন বরযাত্রী। কনের বাবা বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী সরকার বলেন, কনেকে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার কথা আগেই জানিয়ে ছিল বরপক্ষ। বরের মায়ের ইচ্ছেপূরণ করতে এই আয়োজন করা হয়েছে।

বর ইমরুল হাসান সিকদার বলেন, আমার মায়ের ইচ্ছে ছিল হেলিকপ্টারে আমার বিয়ে হবে। সেই স্বপ্নপূরণ করতে আমি বাবা মাকে সাথে নিয়ে হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে এসেছি।

বরের মা সেলিনা আক্তার সিকদার বলেন, আমার স্বপ্নপূরণ করতে ইমরুল এই আয়োজন করেছে। আমি ভীষণ খুশি। আমি চাই নবদম্পতি সুখ ও শান্তিময় জীবন।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক বলেন, হেলিকপ্টারযোগে এলাকায় এটিই প্রথম বিয়ে। এমন বিয়ের সংবাদ পেয়ে দর্শনার্থীর ভীর জমেছে এই এলাকা জুড়ে। নবদম্পতির জন্য রইল শুভ কামনা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102