মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

টাংগাইলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরকরনে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পল্লী বিদ্যুত সমিতির মধ্যকার বৈষম্য দূরকরনের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদ টেকসই ও নিরবিচ্ছন্ন বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দুই দফা দাবিতে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুত সমিতি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করেন টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ মোহাম্মদ সালাউদ্দিন জোয়াদ্দার, মোঃ আল মামুন, সহকারী জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, জামিলুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সারাদেশে বৈষম্য থেকে মুক্তিকামী পল্লী সমিতির ৪৫ হাজার কর্মকতা-কর্মচারী দীর্ঘদিন যাবত নানা বৈষম্যের শিকার হয়ে আসছে। তাই আমাদের দুই দফা দাবি বাস্তবায়ন করে সারাদেশে ৯ কোটি মানুষের বিদ্যুত সেবা নিশ্চিতকরনের দাবি জানান।

পরে তারা দুই দফার দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক বরাবর সারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুত বোর্ড ও পল্লী সমিতিকে একত্রিকরন এবং সমিতির সকল চুক্তিভিক্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। মানববন্ধনে টাঙ্গাইল পল্লী বিদ্যুত সমিতির সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102