মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মাওলানা ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা শুধু টাঙ্গাইল নয় সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না যদি মাওলানা ভাসানী না থাকতেন। তিনি মজলুম জননেতার্ ছিলেন। আমরা যে ভারতের কথা বলছি, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলনে মাওলানা ভাসানী গিয়েছিলেন। গতকাল দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী প্রজন্ম মাওলানা ভাসানীকে চেনার একমাত্র উপায় হলো পাঠ্যপুস্ততে অন্তর্র্র্ভুক্ত করা। আমি এটি শিক্ষা মন্ত্রাণালয়ে বিষয়টি অবগত করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আমাদের পাশে থাকার কারণে নাম ধরতে হয়। বাংলাদেশ হলো ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কোস্টগার্ড নৌবাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবার তারা আরও সতর্ক অবস্থানে রয়েছে। ইলিশ মাছ চোরাচালানও হয়। স্থলপথেও কিন্তু ইলিম মাছ চোরাচালান হয়। সবক্ষেত্রেই বিজিবিসহ সবাই সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু, স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, আনসারের জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এ সময় সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102