মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী

সখীপুরে ডিম ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি টীম তদারকিমূলক অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দুই ডিমের আড়তদারকে এক লাখ টাকা জরিমানা করেছেন । সোমবার (৭ অক্টোবর) দুপুরে সখিপুর উপজেলার বোয়ালিয়া বাজারে এ অভিযান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার ( ৭ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টীম সখিপুর উপজেলার বোয়ালিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এ সময় মুরগীর খামারি ও ডিমের পাইকারী আড়তে তদারকি করে পাইকারী বিক্রয় রশিদে দর উল্লেখ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের (উৎপাদন পর্যায়ে ১০.৫৮ টাকার পরিবর্তে ১২.৮০ টাকায় বিক্রি করায়) অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শণ না করায় আরাফাত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ডিমের পাইকারী আড়তদার (পাইকারী পর্যায়ে ১১.০১ টাকার পরিবর্তে ১২.৬০ টাকায় বিক্রি করায়) মেসার্স আকাশ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা প্রশাসনিক ব্যবস্থা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান দু’টি তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, বিগত ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম ও সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তার কার্যালের প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102