মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পড়া হয়েছে
কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক আকাশ (২৪) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী তানজিনা।

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক আকাশ কালিহাতী উপজেলার আউলিয়াবাদ মধ্যেপাড়া গ্রামের হারুনের ছেলে।

জানা যায়, নিজ বাড়ি থেকে আকাশ স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কালিহাতীর মুলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গেলে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। নিহত আকাশের স্ত্রী তানজিনা ছিটকে খাদে পড়ে আহত হয়ে অল্পের জন্য বেঁচে গেছেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে পাঠিয়ে দেন।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রাহাদ বলেন, মোটরসাইকেল চালক আকাশ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102