মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

টাংগাইলে আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সীসা বিষাক্ত মৌলিক ধাতু, যা বিভিন্নভাবে শরীরে প্রবেশ করে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, পিওর আর্থ এবং ইউনিসেফের গবেষণা প্রতিবেদন ‘টক্সিক ট্রুথ (২০২০)’ এর তথ্যমতে, বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু সীসার বিষক্রিয়ায় আক্রান্ত, যা দেশের মোট শিশুর ৬০ শতাংশ। সাম্প্রতিক সময়ে ল্যানসেটে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের উপর সীসা দূষণ মারাত্মক প্রভাব ফেলে, যে কারণে শিশুদের বুদ্ধিমত্তা সূচক বা আইকিউ পয়েন্ট প্রায় ২ কোটি পরিমাণ কমে গেছে এবং বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ হৃদরোগে মারা যায়।

বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম। সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ মোল্লা, ডেপুটি সিভিল সার্জন মুহাম্মদ আজিজুল হক, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102