মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

আমরাও চাই শেখ হাসিনা ঢুকে পড়ুক-দুদু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি।

কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ ধৈর্যহারা হয়। মানুষের ধৈর্য থাকতে থাকতে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী ছিলেন বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার এবং সম্মানের। তাকে চিনেছিলেন শহীদ জিয়াউর রহমান। তাকে চিনেছিলেন বলেই শহীদ জিয়াউর রহমান তার আদর্শ গ্রহণ করেছিলেন। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের ঘোষক কাদার মধ্যে হেঁটে গিয়ে কৃষকদের কাছে গিয়ে কথা শুনতেন। যেমন শুনতেন মওলানা ভাসানী।

তিনি বলেন, আগামীর দিন হচ্ছে বিএনপির দিন। যারা এ দেশটাকে ১৬/১৭ বছর ধরে লুটেপুটে খেয়েছে আর মানুষের ওপর জুলুম করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দিন।

শেখ হাসিনা সম্পর্কে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, এখন কেউ কেউ বলছেন হঠাৎ করে তিনি ঢুকে পড়বেন। আমরাও তো চাই আসুন, ঢুকে পড়ুন। বিএনপির নেতাকর্মীরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ভাইকে আপনি জেলে রেখেছেন তার কৈফিয়ত আপনাকে দিতে হবে।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি করা কি অপরাধ? আমাদের অনেক নেতাকর্মী এখনো জেলখানায়। ৬০ লাখ আসামি বিএনপির। দুই থেকে আড়াই লাখ মামলা। আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি। তাই আমরা অনুরোধ করবো যারা গণতন্ত্রের জন্য মামলার মুখোমুখি হয়েছে তাদের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে নেবেন। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি। কিন্তু এমন সময় নেবেন না, যাতে মানুষ অস্বস্তিতে না পড়ে । ধৈর্য থাকতে থাকতে কাজটা শেষ করার উদ্যোগ নেবেন এটা আমরা প্রত্যাশা করি।

এসময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102